1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বাগেরহাটে নিখোজের ৫৩ ঘন্টা পর ১৭ দিন বয়সী শিশুর লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে নিখোঁজের ৫৩ ঘন্টা পর বুধবার (১৮ নভেম্বর) সকালে ১৭ দিন বয়সের শিশু সোহানা আক্তারের লাশ বাড়ীর পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোহানা আক্তার মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান শান্তা আক্তার দম্পতির সন্তান ভোরে স্থানীয়রা পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে

গত রবিবার (১৫ই নভেম্বর) সোহানা আক্তারকে ঘুমন্ত বাবামায়ের মাঝখান থেকে চুরি করা হয়।
মাবাবা তাদের মাঝখানে মেয়েকে বিছানায় শুইয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে।

ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির পিতা সুজন খান দাবি করেছেন

সোমবার (১৬ নভেম্বর) রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন

মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। এর আগেও আমরা পুকুরটিতে তল্লাশি চালিয়েছি। কিন্তু এরপরে শিশুটির লাশ এনে পুকুরে ফেলা হয়েছে নাকি আগেই ফেলা হয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon