1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

নেত্রকোণায় আবারো বিদ্যুৎপৃ্ষ্ট হয়ে একজনের মৃত্যু

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কোরআনের ২৯ পারা মুখস্থ করেও ফেরা হলো না ঘরে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আব্দুল বাছির রনি (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে। তাঁর বাবার নাম শহিদ মিয়া।

শুক্রবার (১০ অক্টোবর) ভোরে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মাত্র ১৬ বছর বয়সে রনি ইতোমধ্যে পবিত্র কোরআনুল কারিমের ২৯ পারা মুখস্থ করে হাফেজে কোরআন হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন।

যেভাবে ঘটল মর্মান্তিক ঘটনা স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে ওজু করতে যান রনি। এ সময় ওজুখানা সংলগ্ন পাইপের বাতি জ্বালানোর সুইচ অন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বৈদ্যুতিক শকে মাটিতে লুটিয়ে পড়েন মেধাবী এই ছাত্র।

তাৎক্ষণিকভাবে তাঁর সহপাঠীরা এগিয়ে এসে রনিকে উদ্ধার করেন এবং দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোরআন মুখস্থ করা এই ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি কেস) নথিভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon