1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

“প্রিন্স” উপাধি হারাচ্ছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু।  সেইসঙ্গে তাকে উইন্ডসরে অবস্থিত তার প্রাসাদ ‘রয়্যাল লজ’ থেকে বের করে দেওয়া হবে। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সপ্তাহব্যাপী বিতর্ক ও তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। এর আগে চলতি মাসের শুরুতে অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি, যার মধ্যে “ডিউক অব ইয়র্ক” উপাধিটিও ছিল, তা ত্যাগ করেছিলেন। কারণ, তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

চলতি মাসের শুরুতে প্রকাশিত ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর পর প্রকাশিত স্মৃতিকথায় তিনি পুনরায় অভিযোগ করেন যে, কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও অ্যান্ড্রু এসব অভিযোগ সবসময় অস্বীকার করেছেন। সর্বশেষ এই সিদ্ধান্তের পর জিউফ্রের পরিবার জানায়, ‘তিনি সত্য ও অসাধারণ সাহসের মাধ্যমে একজন ব্রিটিশ প্রিন্সকে পতন ঘটিয়েছেন।’ উল্লেখ্য যে, জিউফ্রে এ বছরের শুরুতে আত্মহত্যা করেন।

প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, মর্যাদা ও সম্মান বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন এছাড়াও জানানো হয়েছে, অ্যান্ড্রুকে রয়্যাল লজের লিজ আনুষ্ঠানিকভাবে বাতিলের নোটিশ দেওয়া হয়েছে। তিনি এখন স্যান্ডরিং হাম এস্টেটের একটি ব্যক্তিগত বাসস্থানে উঠবেন, যা রাজা চার্লস নিজে অর্থায়ন করবেন বলে জানা গেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন, তবুও এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করা হয়েছে।

অ্যান্ড্রু ২০০৪ সাল থেকে রয়্যাল লজে বসবাস করছিলেন, তবে এখন তাকে সেই বাড়ি ছাড়তে হবে। অ্যান্ড্রুর দুই প্রাপ্তবয়স্ক কন্যা, ইউজেনি ও বিট্রিস, তাদের ‘প্রিন্সেস’ উপাধি পাবেন, এবং অ্যান্ড্রু এখনো ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী হিসেবে রয়েছেন। অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসনকেও রয়্যাল লজ থেকে বেরিয়ে যেতে হবে এবং তিনি আলাদাভাবে থাকার ব্যবস্থা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon