1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

এসো হে বৈশাখ নতুন সাজে সাজাও প্রকৃতি, কবি’ ফেরদৌসি খানম রীনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

এসো হে বৈশাখ

এসো বৈশাখ সাজাও এ প্রকৃতি নতুন সাজে,

নতুন বৈচিত্র আনো এ প্রকৃতির মাঝে।

সকল বাঁধা -বিঘ্নতা দূরে ঠেলে,

পরাজয় আর গ্লানি ভুলে ।

এসো বৈশাখ কৃষাণ-কৃষাণীর জীর্ণ কুটিরে,

যেখানে স্নিগ্ধতা,মুগ্ধতা বিরাজ করে।

সকল মানুষ ধর্মের ব্যবধান ভুলে,

নতুন পোষাকে মিলেমিশে যাবে বটমূলে।

বালিকাওরমণীরা নতুন সাজে যাবে মেলায়,

কাঁচের চুড়ি ও ফুলের মালা গলায়।

খাবে মুড়ি- মুড়কি আর পান্তা ইলিশ,

তবে সবাই বাঙালী বলিশ!

এসো বৈশাখ নতুন সূর্যের আলোকে,

সজীবতায়,সফলতায় নব ঝলোকে।

পুরাতন সব জড়া জীর্ণতা ধুয়ে একসাথে,

নবচেতনায় সৌরভে গৌরবে আগামীর পথে।

 

লেখক, কবি’ ফেরদৌসী খানম রীনা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon