1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সকাল ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটারদের প্রায় ২০ মিনিটের সম্মিলিত ও আপ্রাণ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে একই মালিকের ২৫টি ঘর পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon