1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

৪৯ বিজিবি’র অভিযানে মাদকসহ অবৈধ ভারতীয় চোরাচালান জব্দ

মারুফ হোসেন, জেলা (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দুইশত পঁচাশি টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিটেক্স মলম এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

বুধবার ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোষ্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, পান মসলা, বিটেক্স মলম এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ৫,৫০,২৮৫/-(পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দুইশত পঁচাশি) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon