1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সিংড়ায় মাঠ পর্যায়ের সাংবাদিকদের পিপিই দিলেন ডাঃ ফারজানা রহমান দৃষ্টি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২০

জাহিদুল ইসলাম  (সিংড়া  প্রতিনিধি):

চলমান মহামারী করোনা ভাইরাস দুর্যোগে নাটোরের সিংড়া উপজেলার  মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সু-রক্ষায় পিপিই দিয়ে সংবাদ কর্মীদের পাশে এসে দাড়ালেন সিংড়া  দীপ মেডিকেল সার্ভিসেস এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ ফারজানা রহমান দৃষ্টি।

রবিবার বিকালে (১৯ এপ্রিল) ডাঃ ফারজানা রহমান দৃষ্টি তাঁর প্রতিষ্ঠিত সিংড়া বেসরকারী স্বাস্থ্য সেবা দীপ মেডিকেল সার্ভিসেস এর কার্যালয়ে সিংড়া প্রেসক্লাবের মাঠ পযার্য়ের  সাংবাদিকদের মাঝে এই পিপিই বিতরণ করেন।

এসময় ডাঃ ফারজানা রহমান দৃষ্টি বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সবসময়ই কাজ করেন। চলমান করোনাভাইরাস দুর্যোগে জীবন আরো ঝুঁকিপূর্ণ।

তাঁদের সুরক্ষা প্রয়োজন। এজন্য আমার দায়িত্ববোধ থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় স্থানীয় কিছু সাংবাদিকদের দিতে পেরে কৃতজ্ঞ। তিনি আরো জানান দুর্যোগ মুহুর্তে স্বাস্থ্যসেবাসহ সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon