1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ফেনীতে বৃদ্ধের কাছ থেকে চাঁদা নেয়া সেই এএসআই আলমগীর হোসেন বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২০

কায়সার হামিদ, ফেনী জেলা প্রতিনিধিঃ   

ফেনী শহরের চাঁড়িপুরে বৃদ্ধের কাছ থেকে নেয়া টাকা নেয়ার ঘটনায় আলমগীর হোসেন নামের এক এএসআইকে সাম‌য়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বরখাস্ত হওয়া আলমগীর হোসেন ফেনী মডেল থানায় কর্মরত ছিলেন।

জেলা পুলিশের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এএসআই আলমগীর রবিবার চাঁড়িপুর এলাকার জনৈক ব্যক্তি আবদুল আহাদ মিয়াকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা নেন বলে অভিযোগ পাওয়া যায়।

পরবর্তী পর্যায়ে বিষয়টি উর্ধতন কর্মকর্তার নজরে এলে এ.এস.আই (নিঃ) আলমগীর  হোসেনকে প্রত্যাহার পূর্বক পুলিশ লাইনে ক্লোজ করা হয়। তাকে ইতোমধ্যে সাস‌পেন্ড করা হয়েছে এবং তদন্ত পূর্বক তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পুলিশ বাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন হবে এমন কোন কাজ যদি কোন পুলিশ সদস্য করে তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না এবং কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপকর্মের দায়ভারও পুলিশ বাহিনী বহন করবে না।

এদিকে রবিবার রাতে পুলিশ সুপারের নির্দেশে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেনের উপস্থিতিতে ১০ হাজার টাকা আহাদ মিয়াকে ফেরত দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon