1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

জুন মাসে যশোরে আসামীসহ ৭ কোটি ২৬ লক্ষ টাকার চোরাচালান জব্দ

মারুফ হোসেন, জেলা (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিজিবির অভিযানে ১২ জন আসামীসহ জুন মাসে যশোর বেনাপোল সীমান্তে প্রায় ৭ কোটি ২৬ লক্ষ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ।

গত জুন ২০২৫ মাসে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, রঘুনাথপুর ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,২৫,৬৬,৬৮৪/-(সাত কোটি পঁচিশ লক্ষ ছেষট্টি হাজার ছয়শত চুরাশি ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্তের প্রতিটি ইঞ্চি নজরদারীতে রাখা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে কোন ছাড় নেই। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon