1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নেত্রকোণার যুবদল নেতা শামিম নিখোজের ১৪ দিন

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা মো. রফিকুল ইসলাম শামীম (৩৮) এর ঘটনায় ২৪ দিন পর অপহরণ মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) শামীমের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি করেন।

এতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গত ২ জুলাই রাতে শামীম তার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। বাদী অভিযোগ করেছেন, তাকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon