1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী বলেছেন, ‘একটা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে যার ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে।’ শনিবার (২ আগস্ট) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি পারলে আমরা সবাই নিজের সংস্কার করি আগে। আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা থাকলে ভালো হতো। স্বাস্থ্য উপদেষ্টা মানুষ ভালো, কিন্তু তিনি অসুস্থ।

তাহলে তিনি পুরো জাতির স্বাস্থ্য কী করে ঠিক করবেন। কষ্টের ব্যাপার হলো আজকেও আমাদের বলতে হয় ঢাকা মেডিক্যালের মর্গে যে ছয়টা লাশ এখনো শহীদদের পড়ে আছে, সেটা ৫ আগস্টের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে। নইলে আমরা আবার ঘেরাও করব।

তারপর সরকার থেকে জানানো হয় যে ৪ তারিখে সেটা করা হবে। রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলেমেয়েদের নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে। ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে। এখন আর এই বাচ্চাদের কথা বলতে দেওয়া যাবে না বা হবে না।

এই চিন্তা যদি করেন আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন।

তিনি আরো বলেন, ‘হাসিনার পতনে রাস্তায় নেমেছিল কলেজে পড়ুয়া ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েরা রাজপথ রাঙিয়ে দিয়েছে। কিন্তু আফসোস, আমাদের ভাই-বোনেরা অনেকে করাপটেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যে ভাই ৪০০-৫০০ টাকার টি-শার্ট পরতে এক বছর আগে। সে এখন ৫০০০ টাকার টি-শার্ট কিভাবে থেকে পরে।

একটা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করতে যার ধার করতে হতো তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে। সুতরাং বিএনপি-জামায়াত যদি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা বলব। এর মানে এই না জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে তারে আমরা ছাইড়া দেওয়ার মালিকানা দিইনি। এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ সততা এবং ইনসাফের রাজনীতি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon