1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

গাজীপুরে সন্ত্রাসীদের কবলে ব্যবসায়ীর মোবাইল ও নগদ অর্থ লুটপাট

আশরাফুর ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টা:
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ভয়ঙ্কর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বড় দেওড়া পুরান মসজিদের সামনে সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী থানার সাং-ধাতুয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বড় দেওড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত জয়নাল (৩৫) গরুর ব্যবসা করেন। ঘটনার রাতে তিনি গরু বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা এবং সঙ্গী আলম শেখ (৫১) ও স্বপন খাঁ (৪২) সহ বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।

আসামি মৌসুম মন্ডল (৩০), তারেক আল আজিজ (৩২), রুবেল (২৬) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় প্রতিরোধ করলে জয়নালের ঘাড়ে চাপাতির হাতল দিয়ে আঘাত করা হয় এবং জোরপূর্বক তার কাছ থেকে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল (মূল্য প্রায় ১৪,৯০০ টাকা) ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া, আলম শেখের কাছ থেকে ৩৬,৫০০ টাকা এবং স্বপন খাঁর কাছ থেকে ১০,৩০০ টাকা ছিনিয়ে নেয়া হয়।

অভিযোগকারীরা আরও জানান, প্রতিরোধের সময় আলম শেখ ও স্বপন খাঁকেও এলোপাতারি মারধর করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon