1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মাদারগঞ্জে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মাদারগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।

এ উপলক্ষে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বালিজুড়ী এফ এম হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রতন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রাসেল ও সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন, পৌর শ্রমিক দলের সভাপতি বজলুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডাঃ এম এ মান্নান, নং কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু মেম্বারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon