1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

​নেত্রকোনার বাশাটী বিদ্যালায়ে ঢুকে ছাত্রকে পিটিয়ে জখম ও হত্যার হুমকি

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাশাটী উচ্চ বিদ্যালয়ে এক স্কুলছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আনোয়ারকে (১৫) পূর্বশত্রুতার জেরে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক।

এ ঘটনায় আনোয়ারের বাবা মো. হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলে ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় আনোয়ারের সাথে হামলাকারীদের শত্রুতা তৈরি হয়। হামলাকারীরা হলো জয় মিয়া, সাগর মিয়া, মোস্তাকিন, জিসান, মাসুদ ও নূরু মিয়া। হামলা থেকে বাঁচতে আনোয়ার স্কুল ভবনের ভেতরে আশ্রয় নিলেও, হামলাকারীরা ভেতরে ঢুকে তাকে লাঠিসোটা দিয়ে মারধর করে।

এতে তার নাক-মুখে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বিদ্যালয়ের শিক্ষকদের তাৎক্ষণিক হস্তক্ষেপে আনোয়ার প্রাণে বেঁচে যায়। হামলার সময় হামলাকারীরা তাকে হত্যার হুমকিও দেয়। আহত আনোয়ারকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, জড়িতদের ছাড় দেওয়া হবে না এবং সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon