1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষকদের বিরুদ্ধে জাল সনদের অভিযোগ মিথ্যা প্রমাণিত

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

​নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের ১১ জন শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে চাকরিতে যোগদানের যে অভিযোগ উঠেছিল, প্রাথমিক তদন্তে তাঁদের সনদপত্র সঠিক বলে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দুই সদস্যের একটি তদন্ত দল কলেজটি পরিদর্শন করে।

অভিযুক্ত প্রভাষকরা হলেন— বদিউজ্জামান বকুল (ইংরেজি), বোরহান উদ্দীন (বাংলা), আব্দুল কাদের (বাংলা), ফারুক আহমেদ তালুকদার (রাষ্ট্রবিজ্ঞান), এম এ রুবেল (হিসাববিজ্ঞান), সুমন কুমার বনিক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মোসাঃ সাবিকুন্নাহার (দর্শন), নমিতা পোদ্দার (দর্শন), আহম্মদ আবদুল্লাহ হারুন (উদ্যোক্তা উন্নয়ন), মোঃ শফিকুল আলম (কম্পিউটার অপারেটর) ও বিধান কর (কম্পিউটার অপারেটর)।

পরিদর্শন শেষে তদন্ত দলের পরিচালক প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান সাংবাদিকদের জানান, “প্রাথমিক যাচাইয়ে শিক্ষকদের সনদপত্র সঠিক পাওয়া গেছে। অভিযোগপত্রে নাম ও পদবিতে কিছু ভুল ছিল এবং অভিযোগকারী নিজেও অভিযোগ করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি আরও বলেন, “বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হবে এবং সঠিক তথ্য বের করতে সময় লাগবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon