1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

চট্রগ্রামের সাতকানিয়ার এক খাল থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়ার একটি ব্রীজের নিচে ২৭ সেপ্টেম্বর শনিবার খাল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করলো পুলিশ। নিহতের নাম ইয়াছিন আরফাত (১৩)। তার বাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ চরপাড়ায়।

তাঁর পিতা আবুল কালাম একজন সৌদি প্রবাসী। নিহত শিক্ষার্থী ইয়াছিন আরাফাত পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ খানায় পড়াশোনা করতো। ঘটনার দিন স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon