1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

আমার নির্বাচনী এলাকায় কোনো দুর্নীতি হতে দেব না: হিলালী

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেছেন, “আমি নিজে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়াব না এবং আমার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম বা দুর্নীতি হতে দেব না। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নয়নমুখী নেত্রকোনা-৩ গড়ে তুলতে বদ্ধপরিকর।”

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাসভবনে কেন্দুয়া উপজেলা ওলামা দল ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. হিলালী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সততা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটিয়ে অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য আরও উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা তাঁর নৈতিক দায়িত্ব। সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হবে।

মতবিনিময় সভায় নেত্রকোনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানী বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করেছি। আগামী দিনেও ড. হিলালী মহোদয়ের হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের অংশীদার হতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুঁইয়া মজনু, নেত্রকোনা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম, সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা ওলামা দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon