জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে হাসনাত আব্দুল্লাহকে খুঁজছেন। পোস্টে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তালাবদ্ধ ভবনগুলো খুলে কার্যক্রম শুরু করার ইঙ্গিত দিয়ে দ্রুত সংস্কার ও বিচারের দাবি তুলেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ফেসবুকে দেওয়া ওই পোস্টে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে নাসীরুদ্দীন লিখেছেন:
“হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”
এই সংক্ষিপ্ত পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে গেছে। কমেন্ট বক্সে নাসীরুদ্দীন আরও লিখেছেন: “২৪ এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।”