1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

উপহারের খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী অনুদানে পাওয়া খেজুরের বণ্টন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত হিসাব দিয়েছেন। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান যে, পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মোট ১৩৯ কার্টন খেজুর বরাদ্দ পাওয়া গেছে।

মাসুদ সাঈদী তার পোস্টে স্পষ্ট করেন যে, এই খেজুর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া কোনো অনুদান নয়; বরং এটি দীর্ঘকাল ধরে (আশির দশক থেকে) সৌদি সরকার বাংলাদেশের মানুষের জন্য উপহার হিসেবে পাঠিয়ে আসছে। এবারও কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের মাধ্যমে এই উপহার এসেছে।

প্রাপ্ত ১৩৯ কার্টন খেজুরের মধ্যে পিরোজপুর সদর উপজেলার জন্য ১৮ কার্টন, নাজিরপুরের জন্য ২৪ কার্টন এবং জিয়ানগর উপজেলার জন্য ১৪ কার্টন বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ৫৬ কার্টন খেজুর অসহায় মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে।

অতীতে এই এলাকায় খেজুর বিতরণে কোনো দুর্নীতির খবর তার জানা নেই বলে দাবি করেন তিনি। তবুও প্রতিটি ওয়ার্ডের প্রকৃত দুস্থদের কাছে যেন এই উপহার সময়মতো পৌঁছে যায়, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon