1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের প্রস্তুতির মাঝেই বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুসারে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক মঙ্গলবার (১৭ মার্চ) জানান, আগামী ২০ ও ২১ মার্চ দেশে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর আগে ও পরে বৃষ্টির পরিমাণ কম থাকলেও ঈদের দিন কালবৈশাখী ঝড়ের আশঙ্কা সবচেয়ে বেশি।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা প্রবল। সেই হিসেবে বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি (চাঁদ দেখা সাপেক্ষে তারিখ নির্ধারিত হবে)। আবহাওয়াবিদের মতে, সম্ভাব্য ঝড়ের প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। এতে দমকা হাওয়া, বজ্রপাত, বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাঁচ দিনের সংক্ষিপ্ত পূর্বাভাস:

বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত: সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি সম্ভব। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

বুধবার থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ): অধিকাংশ বিভাগে দু-এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি; তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার (২০ মার্চ): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি/ঝড়; শিলাবৃষ্টির আশঙ্কা। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার থেকে শনিবার (২১ মার্চ): শনিবার (২১ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon