1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ঢাবি সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১১ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া মোনা। সোমবার বেলা ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেছিলেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন উল্লেখ করেন যে, শিক্ষকতা পেশার সাত বছরে তার কোনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না। এর আগে বিইউপি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তিনি কখনো এমন পদের কথা ভাবেননি। তবে গত বছরের ২৮ আগস্ট প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্বটি নিতে আগ্রহী হন। একজন লেকচারার হিসেবে এতো বড় দায়িত্ব পাওয়াকে তিনি পরম সৌভাগ্যের বিষয় বলে মনে করেন।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কিছু করার তাড়না থেকেই তিনি এই পদে যোগ দিয়েছিলেন। সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে তিনি লেখেন যে, গত দুই বছরে তার কাছ থেকে তিনি ধৈর্য ধরা, উত্তপ্ত পরিস্থিতি শান্তভাবে সামলানো এবং আত্মসম্মান বজায় রাখার শিক্ষা পেয়েছেন। তার মতে, প্রক্টর সাহেব ক্ষমতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের মায়ার বাঁধনে আগলে রেখেছিলেন।

জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের চ্যালেঞ্জিং পরিস্থিতির কথা স্মরণ করে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর কোনো প্রক্টরিয়াল টিমকে সম্ভবত এমন পরিস্থিতির মোকাবিলা করতে হয়নি। নিজের সফলতার চেয়েও এই অভাবনীয় অভিজ্ঞতা এবং চমৎকার একটি দলের সঙ্গে কাজ করতে পারাটাকেই তিনি বড় অর্জন বলে মনে করেন। সবশেষে তিনি নতুন প্রক্টর ও তার দলের সাফল্য কামনা করে বিদায় জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon