1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ফেরদৌসি খানমের রোজার শেষে এলো খুশির ঈদ নিয়ে একটি কবিতা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২০

রমজানের রোজার শেষে

এলো ঈদ-উল- ফিতর,

সুখ যেন নেই  প্রতিটি মুমিন

মুসলমানের মনের ভিতর।

 

সারাক্ষণ করোনা ভাইরাসের

জন্য আতঙ্কিত মন,

কি করে পাবে মুক্তি করোনা

থেকে ভাবে সারাক্ষণ !!

 

পূর্বের ঈদের কথা ভাবে আর

চোখে আসে জল

ভেবে ভেবে হারায় দিশা

হারায় গায়ের বল।

 

ঈগগাহে নামাজের পর ভাই ভাই

করতো কোলাকোলি,

এবার করোনা জন্য সেই কথা

যেতে হবে ভুলি।

 

রাখতে হবে দূরত্ব সবার মাঝে

এমন তো হয়নি আগে,

এ কেমন রোগ এলো ভবে

ভেবে মনে ব্যথা জাগে।

 

ঈদের দিনে ছোট্ট খোকা- খুকুদের

থাকতো আনন্দ খুব বেশি,

ভেদাভেদ ভুলে নতুন জামা গায়ে

সুগন্ধি মেখে থাকতো খুশি।

 

এবার বুঝি ঘরে বসেই পালন

করতে হবে ঈদ,

সেই চিন্তায় ছোট্ট খোকা-খুকুর

দু’চোখে নেই নিদ।

 

খোদাতালার কাছে দু’হাত তুলে

সকলে করি মোনাজাত,

যেন করোনা ভাইরাস থেকে

আমাদের দেন নাজাত।

 

লেখক, কবি ফেরদৌসি খাণম রীনা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon