1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শৈশবের সৃতি নিয়ে কবি ফেরদৌসি খাণমের একটি দারুন কবিতা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২০

ছোট্ট বেলার অনেক স্মৃতি

আজও আছে  মনে,

সারাক্ষণ মনেরেআকাশে

স্মৃতিরা জাল বুঁনে।

সেই স্মৃতি ভুলি  কি করে!

শুধুই মনে পড়ে,

মনের আকাশে বেদনার

মেঘেরা ভর করে।

 

ঝড়ের  দিনে আম কুঁড়ানো

কত যে ছিল মজা!

ডাশা ডাশা  আম  পেলে মনে

হতো হয়ে গেছি রাজা।

পুকুর জলে ডুব সাঁতার

খেলতাম আনন্দ,

দিন কাটতো হাসি-খুশিতে

বেড়াতাম স্বাচ্ছন্দে।

 

নানান খেলায় মেতে কেটে

যেত সারা বেলা,

পুতুলের বিয়ে ছিল কত যে

মজার খেলা।

পড়ালেখা লাগতো না ভালো

শুধু সময়ের অপচয়,

বাবার বকুনি খেয়ে

লাগতো আবার ভয়।

 

এমন করে ছোট্ট বেলা

কবে যে গেল চলে,

সেই কথা মনে পড়লে

ভাসি চোখের জলে।

বৃষ্টির  দিনে বৃষ্টিতে  ভিজে,

সুখেতে হারাতাম।

দুরন্তপনায় দিন কাটিয়ে

কত সুখ পেতাম!!

 

আজ ভাবি শুধু মনে মনে

সেই দিনগুলির কথা,

স্মৃতির মাঝে ডুবে যেয়ে

লাগে শুধু ব্যথা।

সেইদিন দিনগুলি  আবার

যদি ফিরে পেতাম।

মনের আনন্দে সুখের স্বর্গে

হারিয়ে যেতাম।

লেখক, কবি ফেরদৌসি খানম রীনা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon