যাচ্ছি চলে,
আবার ফিরে আসবো বলে
একরাশ শূন্যতা নিয়ে
তীর্থের কাকের মত লাইনে দাড়িয়ে
ছিলাম অপেক্ষায়
সিস্টেম লসের এই শহরে!
অনিয়মের বেড়জালে
ইচ্ছে করেই পা মাড়ালেম
মরু বুকের মরিচীকা
বারংবার দেয় যে ধোকা!
বুভুক্ষু এ চোখ জোড়া
একটি বার তোমায়
দেখবে বলে,
ঘেমে নেয়ে ভিজলো
বৃষ্টি জলে
এতটুকু তোমার হলো না’ক সময়?
শিয়ালবাড়ি কিংবা
দই ফোচকা মোড়ে!
যাচ্ছি চলে
কংক্রিটের এই শহর ছেড়ে
আবার ফিরে আসবো বলে,,,
( দেখা হলো না’কো)