1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

গবেষণা বলছে, ৬ঘণ্টার কম ঘুমালেই পড়বেন বিপদে

লাইফস্টাইল ডেস্কঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

ঘুম আমাদের  বেঁচে থাকার অন্যতম উপাদেয়। ঘুমের সময় নিয়ে আমরা অনেকই সমস্যায় ভোগী । কেউ বেশি  চান, কেউবা আবার কম ঘুমানোর পক্ষপাতি। তবে চিকিৎসকদের গবেষণা বলছে, ৬ ঘণ্টার কম ঘুম স্বাস্থ্যের জন্য ভয়াবহ  ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে

যারা রাতে ছয় ঘণ্টার কম ঘুমান তাদের জন্য আছে ভয়াবহ  দুঃসংবাদ। এক গবেষণায় দেখা গিয়েছে রাতের কম ঘুমানো হার্ট অ্যাটাক এর ঝুঁকি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। যারা সাত-আট ঘণ্টা ঘুমায় তাদের তুলনায় যারা মাত্র ৬ ঘণ্টার কম ঘুমায়, তাদের হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের ঝুঁকি ৩৫ শতাংশ বেশী।

স্পেনের রাজধানী মাদ্রিদ এর স্প্যানিশ ন্যাশনাল সেন্টার ফর কার্ডিওভাসকুলার রিসার্চ এর করা এই গবেষণায় বলা হয়েছে, পর্যাপ্ত ঘুম না হলে রক্তনালী সরু হয়ে যাওয়া অথবা বন্ধ হয়ে যায়।

সূত্র বলছে, আমেরিকান কলেজ অব কার্ডিওলোজির জার্নালে প্রকাশিত এই গবেষণাটি করা হয়েছে স্পেন এর ৪ হাজার ব্যাংক কর্মকর্তার ওপরে। তাদের গড় বয়স ছিল ৪৬ বছর এবং তাদের হার্টের কোনো সমস্যা ছিল না। তাদের ঘুম এর অভ্যাস পর্যবেক্ষণ করা হয়। এরপর থ্রিডি হার্ট আলট্রাসাউন্ডের মাধ্যমে শারীরিক অবস্থা দেখা যায়। দেখা গেছে যারা ছয় ঘণ্টার কম ঘুমিয়েছে তারা অন্যদের তুলনায় ৩৪ শতাংশ বেশী হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের ঝুঁকিতে আছে।

নিয়মিত ঘুমান,নিজেকে সময় দিন, পর্যাপ্ত সুষম খাবার গ্রহন করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon