1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে দুদকের পরিচালক সাইফুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২০
ফেনির সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে দুদক পারচালক সাইফুর রহমান

কায়সার হামিদ, ফেনী জেলা প্রতিনিধিঃ ফেনীর সা‌বেক অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ও অ‌তি‌রিক্ত জেলা‌ ম্যা‌জি‌স্ট্রেট  জালাল সাইফুর রহমান  (৪৫) আজ সকাল ৭.৩০ ঘটিকার সময় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যু‌তে আমরা গভীর শোক প্রকাশ কর‌ছি। মহান আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন। দুদকের মারা যাওয়া কর্মকর্তার এক সহকর্মী জানান, তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল।

গতকাল রোববার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলে তাঁরা শুনেছিলেন। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু আজ ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

জালাল সাইফুর রহমান দুর্নীতি দমন কমিশনে পরিচালক হিসাবে কর্মরত :, সন্তানসহ ঢাকায় থাকতেন তিনি। তিনি অসুস্থ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী-সন্তান আইসোলেশনে আছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon