1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়েছেন বিএনপি নেতা আলাল উদ্দিন

ফুযাদ হাসান, নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ফেনী সেন্টাল উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা।

উক্ত কমিটিতে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। জানুয়ারি মাসের ৯ তারিখে কুমিল্লা বোর্ডের পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

এই এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। ৬ মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে পদাধিকারবলে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়াকে শিক্ষক প্রতিনিধি এবং মোহাম্মদ ইয়াসিন কে অভিভাবক প্রতিনিধি মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির বিষয়ে ফেনী জেলা বিএনপি সদস্য সচিব ও এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আলাল উদ্দিন আলাল জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষক সহ সকলের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং পরিবেশ উন্নয়ন নিশ্চিত করা হবে। এর ফলে এই প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon