1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে শরিয়তপুর থেকে ভোলায় আসা এক যুবককে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

মোঃ ছিদ্দিক,  ভোলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশ ইউনিটে তাকে ভর্তি করা হয়।

ওই যুবকের বাড়ী সদর উপজেলার কালীবাড়ি রোড়ের ভদ্রপাড়া এলাকায়। তিনি শরিয়তপুর জেলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান জানান, শহরের ভদ্রপাড়া এলাকার এক যুবক ডাইরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসে।

গত তিন দিন আগে শরিয়তপুর থেকে আসা ওই যুবককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল।তার এমন ইতিহাস জানার পর জ্বর, ঠান্ডা না থাকলেও ওই যুবকের হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

ডাঃ তৈয়বুর রহমান আরো জানান, প্রাথমিকভাবে তার করোনা রয়েছে কি না তা বলা যাচ্ছে না। তার নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ওই যুবকের নমুনা আগামীকাল শুক্রবার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।এদিকে, জেলায় এ পর্যন্ত ১০০ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon