1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নোবিপ্রবি ও রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে

রবিউল আউয়াল, বিশ্ববিদ্যালয় [নোয়াখালী] প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি আজ রোববার (০২ ফেব্রুয়ারি ২০২৫) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রতিনিধির পক্ষে স্বাক্ষর করেন। অপরদিকে, রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষরের দায়িত্ব পালন করেন ইরাসমাস প্লাস ইনস্টিটিউশনাল কো-অর্ডিনেটর ড. ইয়াছমিন তোতার।

উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল অনুষ্ঠানে বলেন, “নোবিপ্রবি ও রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চুক্তি ভবিষ্যতে শিক্ষা, গবেষণা এবং টেকনিক্যাল কোলাবরেশনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।” তিনি আরও বলেন,চুক্তি সম্পাদনের সঙ্গে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান ও কো-অপারেশন সেন্টার (আইসিসিসি) এর তত্ত্বাবধানে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, এবং আইসিসিসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon