1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

জয়পুরহাটে সরকারি ২৫.৪৪  টন চালসহ ইউপি আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২০
ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও আক্কেলপুর এম, আর ডিগ্রি সরকারি কলেজের শিক্ষক আল ইসরাইল জুবেল

আবু বকর সিদ্দিক, জয়পুর হাট প্রতিনিধিঃ পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও আক্কেলপুর এম, আর ডিগ্রি সরকারি কলেজের শিক্ষক আল ইসরাইল জুবেলকে সরকারি ২৫.৪৪  টন চালসহ আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার রাত্রে গোপীনাথপুর বাজারে তাঁর গুদামে অভিযান চালিয়ে চালসহ তাঁকে আটক করা হয়।

রবিবার সকালে মুঠো ফোনে   র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের  অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ সরকারি চালসহ আল ইসরাইল জুবেলকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে,  আল ইসরাইল জুবেলের গুদামে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ থাকার কথা জানতে পারে র‌্যাব সদস্যরা।   র‌্যাব সদস্যরা ওই গুদামে অভিযান চালান। সেখান থেকে  সরকারি ২৫.৪৪  টন চাল জব্দ করা হয়। এসময় তাঁরা গুদামের মালিক আল ইসরাইল জুবেলকে আটক করেন।

জানতে চাইলে জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক  অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ  বলেন, সরকারি ২৫.৪৪  টন চালসহ আল ইসরাইল জুবেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon