1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে বুয়েট শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েটের এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে আনিকাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাটের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon