1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

লোহাগাড়ার সুখছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সন্তান হারানো কতই বেদনাদায়ক বলার বা বুঝার ভাষা নাই। ৪টা এপ্রিল শুক্রবার সুখছড়ি সাইরা পাড়ায় দুপুর ১.৩০ মিনিটের সময় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত শিশুর নাম ফারিহা জন্নাত তনজুম (৮) ও তানজমুল হোসেন রাফি (৭)। তারা সুখছড়ি কামার দীঘি এলাকার প্রবাসী হাসান পারভেছের সন্তান। তারা দুজন নুরানি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল। সাইরা পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন জানান, নিহতদের মাতা তসলিমা আক্তার তার দুই সন্তান নিয়ে সাইরা পাড়ায় বাবার বাড়ীতে গত বুধবার ঈদ উপলক্ষে বেড়াতে আসে।

শুক্রবার দুপুরে সকলের অজ্ঞাতে তারা দুজন পুকুরে গোসল করতে নামে। কিন্তু পরিবারের লোকজন তাদেরকে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজি করে দেখতে না পেয়ে পুকুরে তল্লাশি করে। সেখানে ডুবন্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষনা করেন। চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। অবুঝ এই দুই শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon