1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

এবার পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

মােঃ শফিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সর্বসাধারণের জন্য দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে তিনি এই আদেশ জারি করেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ পিরোজপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরীণ যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা এর আওতাবহির্ভূত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে যেহেতু বরিশাল-খুলনার আঞ্চলিক মহাসড়ক পিরোজপুর জেলার ওপর দিয়ে, তাই অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতার বাইরে থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ ও আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon