1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

আগামীকাল জানা যাবে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪

চলতি বছর ২০২৪ সণে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১২ মে)। এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী। সেখানে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ফলাফল প্রস্তুতের কাজ শেষ। সব বোর্ড আলাদাভাবে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের ফাইল তুলে দেবেন। এরপর শিক্ষামন্ত্রী তা ব্রিফিংয়ে তুলে ধরবেন। মন্ত্রীর ঘোষণার পর সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon