1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

কবি শাহিদা সুলতানার ’’চিরচেনা চন্দ্রনিবাস’’ নিয়ে একটি কবিতা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুন, ২০২০

আমি যাচ্ছি চলে

আমার চিরচেনা চন্দ্রনিবাস ছেড়ে

অন্ধকার  কেটে

বাতাসে ভর করে,

ডানায় ভেসে ভেসে

শীত শেষে যেমনটা ফিরে যায়

অতিথি পাখি।

 

কত অনায়াস এই প্রয়ানের পথ

ভালবাসার মৃত্তিকার ঘ্রাণ

ফিকে হয়ে আসছে।।

ফিকে হয়ে আসছে

বেদনার তীব্র নীলের জলরং

 

একদিন খোলা ছাদে দাঁড়িয়ে

কার্তিকের কুয়াশায় ভিজে

খুঁজেছি স্বাতী,

অশ্বিনী  অথবা রোহিণী কে।

তোমাকে খুঁজিনি কোনদিন!

তবু কেবল তোমাকে ছাড়ার মুহুর্তেই

বাতাসে লোবানের গন্ধ ভেসেছিল।

 

শিবরঞ্জনীতে বেজে বেজে থেমে গেছে

বিষাদ ক্লান্ত বেহালার ছড়,

কেঁদে  কেঁদে শুকিয়েছে

গোলাপের পেলবতা ।

 

প্রিয়তম  আমার,

তুমি কি আজ রাতে

জ্বেলেছ মোমের  আলো

আমার মঙ্গল  কামনায়?

রেখেছ কি পানপাত্র

হাতের নাগালে?

লিখেছেন,  কবি সাহিদা সুলতানা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon