1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা সর্বমোট আক্রান্ত হয়েছেন ২১ জন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

 

অংকন তালুকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা । নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন কাশিয়ানীতে ৪ জন ।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, এ নিয়ে জেলায় মোট ২১ জন করোনা আক্রান্ত হলেছে । আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে ১০ পুলিশ ,গোপালগঞ্জ সদর ৩,কোটালীপাড়ায় ১, টুঙ্গিপাড়া ৩ ও কাশিয়ানী নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে ১০ পুলিশসহ মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ জন। তারা সবাই জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভুগছিলেন ।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গোপালগঞ্জ জেলাকে লক ডাউন করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মহোদয় ১৪/০৪/২০২০ খ্রিঃ তারিখে গোপালগঞ্জ জেলাকে লক ডাউন ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon