1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

জাতির শেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজারো মানুষের ঢল

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

২১শে ফেব্রুয়ারী বাঙালি জাতির জীবনে একটি অবিস্বরণীয় দিন। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সালাম, বরকত, জব্বর, রফিক,শহীদসহ নাম না জানা  হাজারও ভাষা শহীদদের স্বরণ করছে পুরো জাতি। তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে জড়ো হয়েছে দেশের স্বর্বস্তরের মানুষ সহ দেশের সাংবাদিক, সাহিত্যক, সাংস্কৃতিক ব্যক্তি ও সকল রাজনীতিবিদগন।

বিশ্বজুড়ে বাংলাকে আরো বেশি মর্যাদার আসনে বসাতে পারলে শহীদদের আত্তত্যাগ স্বার্থক হবে বলে মনে করেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষ। নিজস্ব ভাষাহীন জাতির প্রতিবাদের ভাষা হাড়িয়ে ফেলে তাইতো উর্দোকে চাপিয়ে দিতে চেয়েছিলো পশ্চিম পাকিস্তান। কিন্তু তাদের এই চিন্তা চেতনাকে ধলিস্বাত করে বুকের তাজা রক্তের বিনিময়ে দেশকে মাতৃভাষা বাংলা উপহার দিয়েছেন রফিক, জব্বার, বরকতসহ নাম না জানা হাজারও ভাষা সৈনিক।

আমরা বাঙালি জাতি যে বাংলা ভাষা ব্যবহার করি তার বয়স ১৩০০ বছর। পুরো বিশ্বজুড়ে এই রকম ৭ হাজারেরও বেশি ভাষা রয়েছে কিন্তু বাংলা ভাষায় যেন রয়েছে আমাদের মায়ের টান তাইতো বাংলা ভাষাকে মাতৃভাষা বলা হয়ে থাকে। বিশ্বের কোন দেশে এমন নজীর নেই যে মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। তাইতো ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক সিকৃত পেয়েছে।

এই সিকৃতি পুরো বাঙালি জাতির জন্য অনেক সম্মান ও আনন্দের মত আরেকটি গুরুত্তপূর্ণ বিষয় বাংলা ভাষাভাষি মানুষের জন্য। কেন্দ্রিয় শহিদ মিনারে ভোর থেকেই ছিলো সাধারণ মানুষের উপচে পড়া ভীড়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর তরফ থেকেও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon