1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

জেলা পরিষদ নির্বাচনে মোংলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
জেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৭ নং ওয়ার্ড মোংলায় জেলা পরিষদ নির্বাচের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।সকাল ৯টা থেকে এখানে ইভিএম এ ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোট চলবে বেলা ২টা পর্যন্ত। ভোটকেন্দ্রর সার্বিক নিরাপত্তার জন্য আনছার, পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা কর্মরত আছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইলকোর্ট টহলে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
এ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন পৌর আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য ও মিঠাখালি ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ ফকির ও যুবলীগ নেতা মোঃ আব্দুল জলিল শিকদার।
৬ টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদের ৩ জনসহ এখানে মোট ভোটার ৯৪ জন।ভোটারের মধ্যে ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon