1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

জয়পুরহাটে সরকারি ৮৫ বস্তা চাল জব্দ : একজন আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২০

আবু বকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ৮৫ বস্তা সরকারি চাল সহ এক ডিলার কে আটক করেছে র‌্যাব ৫।আজ সোমবার বিকেলে আক্কেলপুর  উপজেলার কাঁঠাল বাড়িতে আটককৃত মেহেদি হাসানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো জব্দ  করা হয় আটককৃত মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান,  আটককৃত মেহেদি হাসান ও এমএসএর  সরকারি চাল  অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

কাঁঠাল বাড়িতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে মজুত রেখে চালগুলো বিক্রি করছেন তিনি এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  সরকারি  অবৈধ ৮৫ বস্তা চাল জব্দসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon