1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

জয়পুরহাটে সরকারী নির্দেশনা মানাতে রাস্তায় সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
করোনা প্রাদূর্ভাব দেখা দিলে করনীয় বিষয়ে নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন

আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ সরকারী নির্দেশনায় জয়পুরহাট জেলার ৫টি উপজেলা শহরের বিপনী বিতান ও মার্কেটগুলো রয়েছে বন্ধ। জরুরী প্রয়োজন ছাড়া কোন মানুষ এখন আর ঘড়ের বাইরে বের হচ্ছেন না।

সামাজিক দূরুত্ব বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সমন্বিত ভাবে কাজ করছেন সেনাবাহীনী। জেলায় ১৮৫ জন হোম কোয়ারেন্টাইনে ৪ জন আইসোলেশনে থাকলে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।

এদিকে জেলায় করোনা প্রাদূর্ভাব দেখাদিলে করনীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু , সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশের কর্মকর্তাা, প্রশাসনেরকর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি, ও সুধীবৃন্দ।

করোনা ভাইসারে সচেতনতা বড়াতে সরকারী উদ্যোগের পাশাপাশি জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু’র ব্যক্তিগত উদ্যোগে করোনা প্রতিরোধের সরঞ্জাম বিতরন ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে দুই লক্ষ টাকা, সাবান, মাস্ক অনুদান হিসেবে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্ববধায়ক ডাক্তার সরদার রাশেদ মোবারক।

তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খোজ-খবর নেওয়ার পর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষের মাঝে করোনা ভাইসার সচতনতা বাড়ানোসহ মাস্ক, সাবান ও অন্যান্য জীবানুনাশক দ্রব্য বিতরণ ও স্প্রে করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon