1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ঝিনাইদাহে শত্রুতার জের ধরে ৪শতাধিক কলা গাছ কর্তণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

আরিফুল ইসলাম মিটুল, ঝিনাইদাহ (প্রতিনিধি), ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছ কর্তন করেছ শত্রুপক্ষ ।

কৃষক টিপুল হোসেন জানান আমার প্রায় ৪ শতাধিক কলা গাছ কেটে দিয়েছে একই এলাকার মৃত আজিবর মন্ডলের ছেলে আজিজুল, মৃত- মুলাম সর্দার এর ছেলে আশরাফুল সর্দার,ফজলু সর্দারের ছেলে একরাম সর্দার,জব্বার সর্দারের ছেলে পল্টু,মৃ আজিবর মন্ডলের ছেলে মন্টু,মন্টু মন্ডলের ছেলে মারুফ,নজির মন্ডলের ছেলে মিলন সহ আরো অনেকেই মিলে আমার জমি জোর পূর্বক দখল করার জন্য কলা গাছ কেটে দিয়েছে।

কলা গাছ কাটার ব্যাপারে প্রতিপক্ষ আশরাফুল এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কি বলবেন বলেন কলা গাছ কাটা হয়েছে তাতে কি হয়েছে,আমি কোন সাংবাদিকদের সাথে কথা বলতে চাই না আমার এক ভাই এসআই আছে ঝিনাইদহে আমি তার কাছে যাচ্ছি।

এলাকাবাসী জানান টিপুল একজন নিরীহ কৃষক এজন্যই জোর করে তার কাধীসহ প্রায় ৪ শতাধিক কলা কেটে দিয়েছে।

এ ব্যাপারে হরিনাকুন্ডু থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান জানান,এখন পর্যন্ত আমার কাছে কলা গাছ কাটার ব্যাপারে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon