1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

তফসিল ঘোষনায় লোহাগাড়ায় আনন্দ মিছিল পালিত

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টার সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করাকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় ১৬ নভেম্বর এক আনন্দ মিছিল বের করা হয়।

সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সাহেবের পক্ষ হতে বটতলি মোটর ষ্টেশনে আনন্দ মিছিল বের করা হয়। শেখ হাসিনার সরকার,বার দরকার এই ¯েøাগানে মুখরিত হয় মিছিলে।

শেখ হাসিনা, আমিন ভাই, আমিন ভাই বলে মিছিলে আনন্দ উল্লাস করেন নেতা কর্মিরা। মিছিলে উপস্থিথ ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠিন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এডভাকেট মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এস এম মামুন, বেলাল উদ্দিন, ছাত্র নেতা জিহানুর রহমান, আবসার, পারভেছ, লোহাগাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাং জসিম উদ্দিন, মোহাং আজিজ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon