1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নবনির্বাচিত দুই ইউপি সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন মহেশপুর প্রেসক্লাব

মোঃ আবু সুফিয়ান (ঝিনাইদহ) জেলা প্রতিনধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ মার্চ, ২০২২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রেসক্লাব মহেশপুর এর সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা মহেশপুর উপজেলার ১০ নং নাটিমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব মহেশপুর এর পক্ষ থেকে দুটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি মোঃ সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার আহবানে ৪ মার্চ সকাল ১০ ঘটিকার সময় প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে এক মাসিক মিটিংয়ের আয়োজন করা হয়। প্রেসক্লাব মহেশপুরের সন্মানিত সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত মাসিক মিটিংয়ে অত্র ক্লাবের সকল কর্মরত সাংবাদিকগনের উপস্থিতিত্বে সৎ নিষ্ঠাবান সাংবাদিকতার সার্বিক দিক নির্দেশনার উপর এক মতবিনিময় আলোচনা করা হয়।

আলোচনা শেষে ক্লাবের সহ সভাপতি মোঃ জাকির হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বিপুল ভোটের মাধ্যমে নাটিমা ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে প্রেসক্লাব মহেশপুরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব মহেশপুর এর সম্মানিত সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ ওবাইদুল হক, খায়রুজ্জামান চপল, জালাল উদ্দীন, জাকির হোসেন, সাংগঠনিক মোঃ সম্পাদক শহিদুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon