1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ মিছিল

নিজস্ব প্রতি‌বেদক,
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১-মার্চ-২০২১ ইং তারিখ) বিকেল ৪.৩০ মিনিটের সময় বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী নৌ-পরিবহন লঞ্চ ঘাটে এসে শেষ হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

আনন্দ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম খান , জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক গোলাম মোক্তাদির আসিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কামরুল ইসলাম সহ জেলা ছাত্রলীগ সাবেক সদস্য ইমরান হাসান মিরাজ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon