1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

শফিকুল ইসলাম (মাসুদ), পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন। রবিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর সিকদার (৩২) নামের এ ব্যক্তি মারা যায়।

 

সে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামের আব্দুল মজিদ সিকদারের ছেলে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকি রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর সিকদার নামের ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে শনিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা হয়।

 

সেখানে করোনা আইসোলেশন ইউনিটে থাকা অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পারিবারের লোকজন জানান, জাহাঙ্গীর বেশ কিছু দিন ধরে বাড়িতে অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় শনিবার তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

পরে তার অবস্থা আরো গুরুত্বর হলে চিকিৎসক তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার এস আই মো. জাহিদ হাসান জানান, মরদহে উদ্ধারের পরে মৃত ব্যক্তির জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে এবং তার বসবাসের বাড়িটি লকডাউন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon