1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষরোপণ

রাজনীতি ডেস্কঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ।

 

আজ বিশ্ববিদ্যালয় চত্তরে , ফল, ভেষজ এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে সংগঠনটি।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইভান মাহমুদ , সাধারণ সম্পাদক নাহিদ ইবনে সুলতান। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক  মিনহাজুল হক , সাংগঠনিক সম্পাদক মোঃএনামুল হক সহ আরো নেতৃবৃন্দ।

 

সভাপতি ইভান মাহমুদ বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।

 

প্রতিবছরের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুকন্যা কঠোর পরিশ্রম করছেন। তার সততা, দক্ষতা ও যোগ্যতায় আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।

অন্ন, বস্ত্র, বাসস্থানসহ সাধারণ মানুষ ফিরে পেয়েছেন গণতান্ত্রিক অধিকার। বঙ্গবন্ধুকন্যার এই উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon