1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুলের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর জেলা দক্ষিণ শাখার অন্তর্গত ফুলবাড়ী আদর্শ থানা শাখা।

উক্ত অনুষ্ঠান ফুলবাড়ী ছাত্রশিবিরের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি তানভীর হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ফুলবাড়ী পৌর জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর দক্ষিণ শাখার সভাপতি সাজিদুর রহমান সাজু। ওছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার শিক্ষা সম্পাদক উমর হান্নানসহ অভিভাবক বৃন্দ ও ফুলবাড়ী থানার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon