1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ফেনীতে করোনা শনাক্তে ১৫ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

কায়সার হামিদ,  ফেনী প্রতিনিধিঃ ফেনীতে করোনা সন্দেহে আরো ১৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২৪ ঘন্টায় নতুন করে ১৫ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি)  সেন্টারে পাঠানো হয়েছে।

ইতিপূর্বে নমুনা সংগ্রহ করা ১০ ব্যক্তির কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কোন উপসর্গ জ্বর, সর্দি,  কাশি,  শ্বাসকষ্ট হলে গোপন না করে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের হটলাইন নাম্বারে অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করত হবে।

করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ সক্ষমতা অর্জন করেছে এবং এ কার্যক্রম আরো জোরদার করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে বাসায় অবস্থান নিশ্চিত করে সুস্থ্য থাকার আহবান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon