1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিজেএসসি মানারাত বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মুনিরুজ্জামান মিলু এবং সাধারণ সম্পাদক মো: এনামুল হক।

 

এছাড়া সহ-সভাপতি স্বাধীন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন রুহানী, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইউসুফ শাহরীয়ার ফাহিম, সাদ আহমেদ, মো: মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হিসেবে মাইদুল ইসলাম, অর্থ সম্পাদক তাসমিয়া সরকার, প্রচার সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক ফিদানুর চৌধুরী (আলিফ), গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম মিয়া, উপ- গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুফসাত নাদরুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল সাগর, শিক্ষা বিষয়ক সম্পাদক লাবনী আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল হায়দার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম আফসান, সমাজসেবা বিষয়ক সম্পাদক নুসরাত জেরিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাকিব, নারী বিষয়ক সম্পাদক রাহিমা আক্তার বাবলী, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক দিপক চন্দ্র কর্মকার, সাহিত্য বিষয়ক সম্পাদক মো: শামস।

 

কার্যকারী সদস্য হিসেবে রয়েছে , নাইম হাসান ,মোর্সেদুল আলম, তানভির আহমেদ শান্ত।

 

‘একতাই বল, যোগাযোগই সম্বল’- এই স্লোগানে দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১৫ সালের ১৩ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে বিজেএসসি। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস- এই দশটি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির শাখা রয়েছে।

 

একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির কার্যক্রম চালু রয়েছে।

 

 

উল্লেখ্য, বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিজেএসসি,র কেন্দ্রীয় কমিটিতে আছেন সহ-সভাপতি মাহতাব কাউসার, সাংগঠনিক সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার, প্রকাশনা সম্পাদক মো. রাসেল হোসাইন, উপ ভ্রমণ বিষয়ক সম্পাদক জুনায়েদ সিদ্দিকী আবু বকর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon