1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

’’বৃষ্টির দিনে’’ কবি ফেরদৌসি খাণমের একটি কবিতা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জুন, ২০২০

বৃষ্টির  দিনে 

         ফেরদৌসী খানম (রীনা

 

বৃষ্টি মূখর  এই মেঘলা  দিনে,

ভাবছি বসে আনমনে।

 

ঐ দূরে মেঘমালা কোথায় ভেসে চলে,

পাখিরা নিশ্চুপ সবুজ পাতার ডালে।

 

যেখানে  বাতাসেরা খেলা  করে,

বিজলি  চমকায় ঐ ওই দূর আকাশে

মেঘেরা দল বেঁধে চলে,

হংস মিথুন সাঁতার কাটে জলে।

 

জনমানব শূন্য মেঘলা  দুপুরে,

মাছেরা ছুটোছুটি করে পুকুরে।

 

রিমঝিম  বৃষ্টির ছন্দে,

মন-ময়ূরী নাচে আনন্দে।

 

চেয়ে থাকি ঐ নীল-নীলিমায়,

রংধনুর সাত রঙের  কারুকার্যতায়।

 

কদম-কামিনী ফুলের সৌন্দর্যে,

মন নাচে যেন হর্ষে।

 

কি অপরূপ সেজেছে হায়!

ঘরে মন বেঁধে রাখা দায়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon